০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন পাঁচভূলাট বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটের দিকে পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, একই ব্যাটালিয়নের পুটখালী বিওপির সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত (১১ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে অপর একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত এলাকা থেকে ১১০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবা ও এসকাফ সিরাপ সংশ্লিষ্ট মামলার আলামত হিসেবে যথাক্রমে শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

আপডেট: ১২:২৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬