০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

তেরখাদায় মাদকবিরোধী রাতের পাহারায় তরুণরা,পাশে লন্ডনপ্রবাসী আরিফ বিল্লাহ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২

খুলনা অফিস: রাতের আঁধারে মাদকের বিস্তার ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন খুলনার তেরখাদা উপজেলার পশ্চিমপাড়ার একদল তরুণ।

রাত হলেই টর্চলাইট ও হ্যান্ডমাইক হাতে তারা ছড়িয়ে পড়ছেন পাড়া-মহল্লার বিভিন্ন সড়ক ও অলিগলিতে। মাদকের বিরুদ্ধে প্রচারণার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজর রাখছেন তারা। তরুণদের এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে এবার সহযোগিতার হাত বাড়িয়েছেন লন্ডনপ্রবাসী ও নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আরিফ বিল্লাহ।

আরিফ বিল্লাহর সহযোগিতায় তেরখাদা পশ্চিমপাড়া মাদকবিরোধী যুব পরিষদ পেয়েছে টর্চলাইট, বডি ক্যামেরা ও আর্থিক সহায়তা। বুধবার (৯ সেপ্টেম্বর) তার প্রতিনিধিদের মাধ্যমে এসব সরঞ্জাম ও অর্থ সংগঠনের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনটির সদস্যরা জানান, রাতের টহলের সময় হ্যান্ডমাইকে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি অপরিচিত বা সন্দেহজনক কোনো গতিবিধি চোখে পড়লে সতর্ক থাকা হয়। তবে কাউকে নিজেরা আটক বা শাস্তি দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয় না। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়।

যুব পরিষদের সভাপতি শেখ সোহেল তাজ বলেন, রাতের সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা বেশি থাকে। তাই কয়েকটি দলে ভাগ হয়ে তারা এলাকায় টহল দেন। মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করার পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রাখার চেষ্টা করছেন তারা।

সাধারণ সম্পাদক সামিউল ইসলাম মৃদুল বলেন, মাদকের পাশাপাশি জুয়া, ধর্ষণসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধেও সচেতনতা তৈরি করতে চান তারা। তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করে এলাকায় একটি অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

লন্ডনপ্রবাসী আরিফ বিল্লাহ বলেন, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে তরুণদের উদ্যোগ প্রশংসনীয়। সমাজকে মাদকমুক্ত করতে তরুণদের এগিয়ে আসা প্রয়োজন। এই কার্যক্রমকে উৎসাহিত করতে প্রয়োজন অনুযায়ী তিনি সহযোগিতা করে যাবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় তরুণদের টহল এবং হ্যান্ডমাইকে মাদকবিরোধী প্রচারণা এলাকায় ইতিবাচক বার্তা দিচ্ছে। এতে মাদক ও সামাজিক অপরাধের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। তরুণদের এমন উদ্যোগ অব্যাহত থাকলে স্থানীয়ভাবে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।

তেরখাদা পশ্চিমপাড়া মাদকবিরোধী যুব পরিষদের নেতৃবৃন্দ জানান, তাদের মূল উদ্দেশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিকল্প হওয়া নয়। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় মানুষকে যুক্ত করাই তাদের লক্ষ্য। আরিফ বিল্লাহর সহযোগিতায় রাতের টহল ও সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

তেরখাদায় মাদকবিরোধী রাতের পাহারায় তরুণরা,পাশে লন্ডনপ্রবাসী আরিফ বিল্লাহ

আপডেট: ০৭:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬