০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বসতপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসিবুর রহমান শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর-২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বসতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে বসতপুর গ্রামের উত্তর মাঠপাড়ায় মো. আব্দুস সাত্তারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে হাসিবুর রহমান শান্তকে গ্রেফতার করা হয়।

পরে তার হেফাজতে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার হাসিবুর রহমান শান্ত বসতপুর গ্রামের মো. আব্দুস সালাম ও মোছা. খোদেজা খাতুনের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

বসতপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট: ১০:১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬