০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় পেঁপে গাছ কাটার ঘটনায় অজ্ঞাতনামাদের নামে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় ১৮৬টি ফলনশীল পেঁপে গাছ ও শশা ক্ষেতের ৭টি বান কেটে দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক নিজাম পাটোয়ারী। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঝিকরগাছা থানায় দেওয়া অভিযোগে নিজাম পাটোয়ারী উল্লেখ করেন, তিনি উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মানিকতলা মাঠে ১৫ কাঠা জমি লিজ নিয়ে পেঁপে চাষ করছিলেন। ওই বাগানে প্রায় ৩০০টি পেঁপে গাছ ছিল। এর মধ্যে ১৮৬টি গাছ ফল সংগ্রহের উপযুক্ত হয়েছিল।

গত ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর ভোর ৪টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা বাগানে প্রবেশ করে ১৮৬টি ফলনশীল পেঁপে গাছ গোড়া থেকে কেটে দেয়। একই সময়ে জমির পূর্ব পাশে ৫ কাঠা জমিতে করা শশা ক্ষেতের ৭টি বানও কেটে দেওয়া হয়। এ ঘটনায় তার আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাছ কাটার ঘটনা জানাজানি হবার পর ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, অভিযোগটি পেয়েছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে বাদীর কোনো ধারণা নেই। তিনি বলেছেন, তার কোনো শত্রু নেই। ঘটনাটি গভীর রাতে ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিষয়টি নিয়ে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় পেঁপে গাছ কাটার ঘটনায় অজ্ঞাতনামাদের নামে থানায় অভিযোগ

আপডেট: ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬