মসজিদে দলীয় কর্মসূচি, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ
- আপডেট: ১০:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলার নাভারণ একটি মসজিদে ধর্মীয় কার্যক্রমের আড়ালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় রাজনৈতিক কর্মসূচি পরিচালনার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, শনিবার বিকাল ৩.৩০ মিনিট এর সময় মসজিদের পবিত্র পরিবেশকে ব্যবহার করে দলীয় মতাদর্শের প্রচার, রাজনৈতিক আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম চালানো হয়েছে। এতে মসজিদের ধর্মীয় ও সামাজিক পরিবেশ নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগকারীদের দাবি, মসজিদ কোনো রাজনৈতিক দলের কার্যালয় নয়। এখানে সব মত ও পথের মুসল্লিরা নামাজ আদায় করেন। তাই মসজিদকে দলীয় রাজনীতির বাইরে রেখে ধর্মীয় উপাসনা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবে ব্যবহারের দাবি জানিয়েছেন তারা।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের বক্তব্য জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।






















