১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বাঘারপাড়ায় ইউনিয়ন ভিত্তিক বরাদ্দের সার অন্য ইউনিয়নে সরানোর অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • /

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত সার ভ্যান গাড়িতে করে অন্য ইউনিয়নের বাজারে সরিয়ে নেওয়ার অভিযোগে দুই সার ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৮ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দশপাখিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধলগ্রাম বাজারের সার ব্যবসায়ী জনাব, সাহেব কুন্ডু ৩৮ বস্তা সার একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে নারিকেলবাড়িয়া বাজারের সার ব্যবসায়ী উজ্জ্বল সাহার ঘরে পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি দশপাখিয়া গ্রামের ভেতরে পৌঁছালে স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে ইউএনও ভূপালী সরকার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন।

অভিযানে জব্দ করা ৩৮ বস্তা সারের মধ্যে ২৩ বস্তা ডিএপি এবং ১৫ বস্তা টিএসপি সার ছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবসায়ী উজ্জ্বল সাহাকে ১৫ হাজার টাকা এবং সাহেব কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সার মজুত, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। সার, বীজ, কীটনাশক সহ কৃষি সরঞ্জাম উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে একই সাথে কৃষকদের ফসল উৎপাদন ব্যাহত হয় এবং কৃষকদের পণ্য বেচাবিক্রি ও সহজ সরবরাহের উপর গুরুত্ব দেওয়ার কথা ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় ইউনিয়ন ভিত্তিক বরাদ্দের সার অন্য ইউনিয়নে সরানোর অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

আপডেট: ১০:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬