বাগআঁচড়ায় ১০ লিটার বাংলা মদসহ বেনাপোলের যুবক গ্রেফতার
- আপডেট: ০৪:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার বাংলা মদসহ মো. সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট-২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শার্শা থানার বাগআঁচড়া বাগুড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই শ্রীকান্ত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা গ্রামের ওহিদুজ্জামান ওরফে অহিদের কাঠের মিলের বিপরীত পাশে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার সাদ্দাম হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া এলাকার রেজাউল মার্কেটের পেছনের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।






















