০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

খাগড়াছড়িতে দুর্ঘটনায় স্বজন হারানো ও আহতসহ ২০পরিবার পেল ৬৮লক্ষ টাকা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • /

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত ৮টি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা এবং নিহত ১২টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা দেওয়া হয়। সব মিলিয়ে ২০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয় ৬৮ লাখ টাকা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। দুর্ঘটনায় একটি পরিবারের স্বজন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকটময় সময়ে কিছুটা হলেও সহায়তা করবে।

তিনি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আঁলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. মুছা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. আসলাম কালুসহ বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধি এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে দুর্ঘটনায় স্বজন হারানো ও আহতসহ ২০পরিবার পেল ৬৮লক্ষ টাকা

আপডেট: ০৯:৫৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬