০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ১,৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেফতার-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অভিযান চালিয়ে ১ হাজার ৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট-২০২৬) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর থানার হামদহ বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মো. শাহিন (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার জয়কালিপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

র‌্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল হামদহ বাইপাস মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৬২ বোতল ‘এসকাফ’ ও ৫৯০ বোতল ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যকে ফেন্সিডিল সদৃশ হিসেবে উল্লেখ করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরে শাহিনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার পর তাকে এবং উদ্ধার করা আলামত সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধেও র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ১,৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেফতার-১

আপডেট: ০৩:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬