শিরোনাম:
বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে।
রোববার(১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (১৬ আগস্ট) রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার আব্দুর রহিম।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি বলে জানান তিনি।



























