শালিখায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
- আপডেট: ০৭:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৫

শালিখা,( মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ আগস্ট শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সী আনিচুর রহমান মিল্টন এবং সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদের সুরক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক মৎস্য চাষ পদ্ধতির প্রসারে গুরুত্বারোপ করেন। সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।





















