১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

নড়াইলের বুড়িখালীতে প্রবাসীকে হাতুড়িপেটা করে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ।।

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • /

নড়াইল প্রতিনিধি: নড়াইলের বুড়িখালী এলাকায় মো. জিল্লুর রহমান (পিতা: মৃত আফসার উদ্দিন) নামে এক প্রবাসীকে হাতুড়িপেটা করে নগদ টাকা, মোটরসাইকেল ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ১৬ আগস্ট ২০২৬ ইং তারিখে আনুমানিক দুপুর ১২টার দিকে দত্তপাড়া এলাকায়। অভিযোগ অনুযায়ী, কয়েকজন দুর্বৃত্ত জিল্লুর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে মারধর করে আহত ব্যক্তি এখন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । তার নিকট থেকে আনুমানিক ৫ লাখ টাকা নগদ, একটি মোটরসাইকেল, একটি সোনার আংটি ও গলায় থাকা সোনার চেইন নিয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ ঘটনায় এখনও থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

নড়াইলের বুড়িখালীতে প্রবাসীকে হাতুড়িপেটা করে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ।।

আপডেট: ১০:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬