০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

সোনাডাঙায় র‌্যাবের অভিযানে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ সিরাপ ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর সোনাডাঙা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১ দশমিক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।

সোমবার (১৬ আগস্ট-২০২৬) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা সদর থানার বাসিন্দা বাবলু মোল্লার ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৬) এবং সাতক্ষীরার শ্রীরামপুর এলাকার গোলাম সরোয়ারের ছেলে মো. আতাউর রহমান (৩৫)।

র‌্যাব-৬ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex, ১৬০ বোতল Eskuf এবং ১ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খুলনার সোনাডাঙা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

সোনাডাঙায় র‌্যাবের অভিযানে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ সিরাপ ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট: ০৫:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬