বেনাপোল ইমিগ্রেশনে দেশত্যাগের সময় সাবেক ইউপি চেয়ারম্যান আটক
- আপডেট: ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ২৩

নিজস্ব প্রতিবেদকঃ ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় মো. হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে সার্ভারে তার নাম শনাক্ত হয়। এরপর দায়িত্বরত পুলিশ তাকে আটক করে।
আটকৃত ব্যক্তির হলেন মো: হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আব্দুর রশীদ তালুকদার এর ছেলে। তার পাসপোর্ট নাম্বার অ-০৫০২৫৪৫৪।তিনি গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির্জাপুর উপজেলা কৃষকলীগের বহিস্কৃত সভাপতি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ডপত্র অনুযায়ী, আটক হুমায়ুন তালুকদারের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে।
মামলার বিবরণী: এফআইআর নম্বর-০৫, তারিখ: ৪ জানুয়ারি ২০২৬। ধারাসমূহ: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারা।
বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ইমিগ্রেশনের প্রাথমিক আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, ইমিগ্রেশনে আটক ব্যক্তিকে পোর্ট থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং মির্জাপুর থানায় যোগাযোগ করে সেখানে হস্তান্তর করা হবে।





















