বেনাপোল সীমান্তে অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে সতর্ক অবস্থানে বিজিবি
- আপডেট: ১০:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় যশোরের বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।
অত্যাধুনিক অস্ত্র, নিরাপত্তা সরঞ্জাম ও সার্চলাইট নিয়ে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি নিয়মিত টহল, তল্লাশি ও বিশেষ সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যদের সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।





















