১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • /

সনৎ চক্রবর্ত্তী,ফরিদপুর : জীবন দিয়ে যে গণতন্ত্র ফেরত আনা, সেই গণতন্ত্র-স্বাধীনতা নষ্ট করার জন্য যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।

বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত রক্তঝরা জুলাই জাগরণ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না। কখনো শেখে নাই, কখনো করবে না। কিন্তু যদি কেউ আমার দেশের মাটিতে আঘাত হানে, যদি আমার দেশের গণতন্ত্র, স্বাধীনতা কেউ খর্ব করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে জনগণ তা রুখে দিবে।

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেছ আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি

আপডেট: ০৬:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬