হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার ইমদাদুল হক ইমদাদ এবার বেনাপোলের মেয়র প্রার্থী
- আপডেট: ১১:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২৮

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে সরব হয়ে উঠেছে বন্দরনগরী। এরই ধারাবাহিকতায় বিএনপির দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ মেয়র পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সোমবার (৩ আগস্ট-২০২৬) বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড (বেনাপোল) এর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, বিএনপির দুঃসময়ে দলের নির্দেশনা অনুযায়ী তিনি রাজপথে সক্রিয় ছিলেন। এ কারণে হামলা, মামলা, কারাভোগসহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বেনাপোল পৌরসভাকে আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান।
মেয়র নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি পৌর এলাকার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ইমদাদুল হক ইমদাদ। তিনি বলেন, জরাজীর্ণ ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, সড়ক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার মানোন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, আধুনিক সড়কবাতি স্থাপন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ভবেরবেড় ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল (লাফু), আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টু, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি, সদস্য মহাসিন আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়টি প্রার্থীর কাছে তুলে ধরেন।


























