যশোরের ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ একজন আটক
- আপডেট: ১১:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের একটি চৌকস টিম যশোর শহরের ৫ নম্বর উপশহর ইউনিয়নের নিউ মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মো. মুকুল হোসেনের চায়ের দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে মো. আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, আটকের সময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি যশোরের এসআই বাবলা দাস।
আটক আব্দুর রাজ্জাক যশোর কোতয়ালী থানার দৌলতদিহি গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (৩ আগস্ট ২০২৬) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





















