১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • /

খাগড়াছড়ি প্রতিনিধি: পারিবারিক সম্পর্কের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল বলে বিবেচিত শ্বশুরবাড়িই শেষ পর্যন্ত এক গৃহবধূর জন্য পরিণত হয়েছে আতঙ্কের জায়গায়।

দীর্ঘদিনের নীরবতা ভেঙে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন এক পুত্রবধূ। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত শ্বশুরকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে খাগড়াছড়ির রামগড় থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক দেলোয়ার হোসেন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক।

ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে কুপ্রস্তাব দিতেন এবং যৌন হয়রানির চেষ্টা করতেন। সামাজিক লজ্জা, পারিবারিক সম্মান এবং সংসার টিকিয়ে রাখার স্বার্থে তিনি এতদিন বিষয়টি প্রকাশ করেননি। তবে অভিযোগ অনুযায়ী, গত রোববার রাতে অভিযুক্ত জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়লেও পরদিন সাহস সঞ্চয় করে তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, “ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

আপডেট: ১০:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬