যশোরে ডিবির অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ আটক -২
- আপডেট: ০৫:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট-২০২৬) বিকেল ২টা ৫৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস দল কোতোয়ালী মডেল থানার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ওলিয়ার মোল্যার দুইচালা টিনের ঘরের সামনের ফাঁকা স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মো. ফুল মিয়া (৪৬) ও মো. ফিরোজ হোসেন (৫০)-এর কাছ থেকে ১০৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন এনায়েতপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. ফুল মিয়া (৪৬) এবং একই গ্রামের মো. ওলিয়ার মোল্যার ছেলে মো. ফিরোজ হোসেন (৫০)।
ডিবি সূত্র জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার (৭ আগস্ট) দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।






















