ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবে ঈদ পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৭:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / ৬

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে ঈদ পরবর্তী এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকাল ৫:০০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
“গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা” বিষয়ক এ সভায় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু তাঁর বক্তব্যে বলেন, “ঈদ পরবর্তী এই সময়ে আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে হবে। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা—এখানে সততা, নিষ্ঠা ও পেশাগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”

এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব আমাদের সবার একটি অভিন্ন প্ল্যাটফর্ম। সংগঠনের উন্নয়ন ও মর্যাদা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা সংগঠনের সুনাম আরও বৃদ্ধি করতে পারবো।”
সভা শেষে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় এবং ঈদের পর নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

























