শার্শায় ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ১২:০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান-এর উদ্যোগে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে নাভারণ কলেজ মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শার্শা উপজেলা শাখার সভাপতি আবুল হাসান জহির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জমাত আলী মেম্বার, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মন্ডল, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, বিএনপির নেতা মিজানুর রহমান ও মহিউদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন টিপু, জেলা তাঁতীদলের সদস্য শফি উদ্দীন, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন।
অনুষ্ঠানে শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন ও আহ্বায়ক কমিটির সদস্য বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন নিপু, জিয়াউর রহমান জিয়া, আহম্মাদ আলী সোহাগ, রনি ফরহাদ, আহ্বায়ক কমিটির সদস্য পিয়াস মাহমুদ, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হোসেন তাজ, নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক পারভেজ রহমানসহ বিভিন্ন কলেজ ও ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।




















