০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

আজ খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ২০

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এ উপলক্ষে খুলনার খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সকাল ১০টায় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে খুলনায় ১ হাজার সুবিধাভোগী কার্ড পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি। বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কানিজ মোস্তফা বলেন, পারিবারিক কার্ড বিতরণের জন্য পাইলট কর্মসূচির অধীনে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে পরিবার জরিপ করা হয়। মোট ৮ হাজার ৭ জন সুবিধাভোগীর তালিকা তৈরি করে ঢাকায় পাঠানো হয়। যার মধ্যে ৪ হাজার ১৫৮টি কার্ড খুলনায় পৌঁছেছে। এর মধ্যে ১ হাজার কার্ড আজ মঙ্গলবার বিতরণ করা হবে। বাকি কার্ডগুলো পর্যায়ক্রমে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে।

এ ব্যাপারে খুলনার জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে ৫০টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। বাকিগুলো বিভিন্ন বুথের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আজ খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী

আপডেট: ০১:৪৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬