১১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি আজীজুর রহমানের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের বেনাপোল পৌরসভা জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) আসরবাদ বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর রেজাউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মতিয়ার রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী এবং পোর্ট থানা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, বেনাপোলের প্রভাবশালী, ধনী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার দায়িত্ব আমাদের সবার।

তিনি আরও বলেন, “আপনারা যদি মানুষের পাশে না দাঁড়ান, তাহলে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। বেনাপোলের সাধারণ মানুষ আপনাদের দিকেই তাকিয়ে আছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করতে হবে।”
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি আজীজুর রহমানের

আপডেট: ০৮:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬