সূত্রাপুরে জামায়াত নেতার ভবন থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার, যা জানা যাচ্ছে
- আপডেট: ০২:৩৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় রাজধানীর সূত্রাপুরে একটি ভবনে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ওই ভবনের একটি কক্ষ ও নিচতলা থেকে ১৫২টি ক্রিকেট খেলার স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাতে সূত্রাপুর থানাধীন কাঠেরপুল এলাকার তনুগঞ্জ লেনের ২৯ নম্বর বাড়িতে অবস্থিত কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ভবনের একটি কক্ষে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম।
পুলিশের একটি সূত্রের দেওয়া তথ্যমতে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে তথ্য আসে, থানাধীন কাঠেরপুল এলাকার তনুগঞ্জ লেনের ২৯ নম্বর ঠিকানায় অবস্থিত কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ভবনের একটি কক্ষে শিবিরের লোকজন লাঠি–সোঁটা ও দেশীয় অস্ত্র মজুদ করছে।
সংবাদ পেয়ে সূত্রাপুর থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে উত্তেজিত স্থানীয় লোকজনকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে ভবনটি তল্লাশির প্রস্তুতি নেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পুলিশের জোনাল সহকারী কমিশনার (এসি) ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও ঘটনাস্থলে আসতে বলা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভবনমালিকের সম্মুখে রাত আনুমানিক ১টার দিকে ভবনটিতে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় ভবনের একটি কক্ষ, যা শিবিরের অফিস হিসেবে ব্যবহৃত হতো এবং নিচতলা থেকে মোট ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্ট্যাম্পগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলফিকার আদনান—এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা)—এর নির্দেশে জব্দ করা হয়। এ ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ শামিম রেজা জব্দ তালিকা প্রস্তুত করেন।
পুলিশ জানায়, ভবনটির মালিক মোহাম্মদ বাবুল। তিনি একজন ব্যবসায়ী। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তবে উদ্ধার করা ক্রিকেট স্ট্যাম্পগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ বলছে, স্কুলটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ক্রিকেট স্টাম্প উদ্ধারের পর ভবনের মালিককে সতর্ক করা হয়।

























