০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

শার্শায় র‍্যাবের অভিযানে ১২১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার চটকাপোতা এলাকা থেকে ১২১ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি অটো ইজিবাইকও জব্দ করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আড়াইটার টার দিকে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হন মোঃ সুমন আলী (৩৫)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সুমন আলী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তার হেফাজত থেকে সর্বমোট ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার মধ্যে ESKUF Cough Syrup ও Kuf Relief Syrup রয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত মালামাল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় র‍্যাবের অভিযানে ১২১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০৯:৫৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬