বাঘারপাড়ায় অবৈধ লরি ট্রাক্টর দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
- আপডেট: ০৮:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১০
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হাসান নামে আরও এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার জহুরপুর ইউনিয়নের ছোট খুদড়া জামতলা মোড়ে খাজুরা-চতুরবাড়িয়া সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত হোসেন উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। আহত হাসান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্ত ও হাসান মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ছোট খুদড়া জামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত হাসানকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই প্রান্তের মৃত্যু হয়েছে। আহত হাসানের চিকিৎসা অব্যাহত রয়েছে।
এদিকে, তরুণ প্রান্তের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক প্রাণবন্ত তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক ও বিষাদের পরিবেশ বিরাজ করছে।
এলাকাবাসি বলেছেন বাঘারপাড়ার প্রত্যান্ত এলাকার রাস্তা গুলোতে নিয়মিত ভাবে বেশ কিছু লরি ট্রাক্টর চলাচল করে যা মাঠে চাষাবাদের পরিবর্তে সড়কে মাটি ও কাঠ বহনের কাজ করছে। এধরনের যানবাহনের কারণে দিন দিন সড়কে অন্য যানবাহন এবং সাধারণ যাত্রীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে। সচেতন জনসাধারণের দাবি সড়কের এসব অবৈধ পরিবহন গুলোর বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা নেওয়া হোক।




















