০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • /

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাস-মিনিবাস মালিক সমিতির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার মোল্যা এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলি হাসান। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মালিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চুসহ পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

“নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, তাদের নেতৃত্বে পরিবহন খাতের উন্নয়ন এবং মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা নতুন কমিটির সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আপডেট: ০৬:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬