যশোর শহরে র্যাবের অভিযানে ১১টি ককটেল উদ্ধার
- আপডেট: ০১:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের রেলওয়ে স্টেশনের সামনে একটি মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তি এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে বারান্দার মেঝেতে কসটেপে মোড়ানো অবস্থায় ১১টি ককটেল পড়ে থাকতে দেখা যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।
উদ্ধারকৃত ককটেলগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জিডিমূলে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি আটক, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি দমনসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার অপরাধীদের আইনের আওতায় আনতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















