শিরোনাম:
জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝিকরগাছা জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১২

স্টাফ রিপোর্টার : জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলা জামায়াতে কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল আলীমের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। তিনি তার বক্তব্যে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহবান জানান ।
উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, প্রভাষক আলমগীর কবির, পৌর আমির আঃহামিদ, সেক্রেটারি মনিরুজ্জামান সুমন, মাওলানা এমদাদুল হক, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. হাবিব কায়সার সহ বিভিন্ন ইউনিয়নের আমির সেক্রেটারি, সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আমির মাওলানা আব্দুল আলীম।





















