১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শার্শার নাভারণে ইয়াবা-সহ এক মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই-২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শার্শা থানার নাভারণ রেল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার এসআই সবুজ গাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ রেল বাজার গ্রামের নজুরের বাড়ির সামনে কাঁচা সড়ক থেকে মো. আব্দুস সালাম (৪৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার হওয়া মাদকদ্রব্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার মোঃ আব্দুস সালাম নাভারণ রেল বাজার এলাকার মৃত এরফান গাজীর ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শার নাভারণে ইয়াবা-সহ এক মাদক কারবারি আটক

আপডেট: ১১:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬