০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

যশোরে ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্র জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার মধুগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ মারুফ হোসেন (২৭) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ হোসেন মধুগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মোঃ হারুন অর রশিদের ছেলে। অভিযানের সময় সাক্ষীদের উপস্থিতিতে তার বাসা তল্লাশি করে একটি অবৈধ ওয়ান শুটারগান উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

আপডেট: ০৯:১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬