বেনাপোলে ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ৪৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকালে বেনাপোলের সানরুফ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অফিসার জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৮৫/১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ এবং প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন কর্পোরাল ফিরোজ আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাজান সবুজ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার এবং শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা। সভা শেষে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।





















