০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নড়াইল-১ আসনে জাপা ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৪৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে স্থগিত হওয়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: মিল্টন মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম নাগিব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জাপা প্রার্থী মো: মিল্টন মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেনের প্রার্থীতা বৈধ বলে ঘোষনা দেন। নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজ, হলফনামা এবং অন্যান্য তথ্য যাচাই করে কোনো অনিয়ম কিংবা ঘাটতি না পাওয়ায় স্থগিত হওয়া মনোনয়নপত্র দুটি বৈধ বলে ঘোষনা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম মনোনয়নপত্র দুটি বৈধতার বিষয় নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় ৯৩, নড়াইল-১ আসন।এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ২লাখ ৯৪হাজার ১৫৫জন।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে ১লাখ ৪৮হাজার ৫০৫ জন ও মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৪৫হাজার ৬৪৮জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার সংখ্যা ২জন।

Please Share This Post in Your Social Media

নড়াইল-১ আসনে জাপা ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা

আপডেট: ০৬:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬