০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি সিগারেটসহ চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ৫২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে শাড়ি, কম্বল, শাল-চাদর, মোবাইল ফোন, খাদ্যসামগ্রী, চকলেট, বিভিন্ন প্রকার ওষুধ, সিগারেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২২ হাজার ২৬২ টাকা।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা চোরাচালান মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ বিভিন্ন পাচারচক্র দমনে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি সিগারেটসহ চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৮:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫