০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান পণ্যসহ দুই আসামি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৬১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, WINCEREX কফ সিরাপ, শাড়ি, কম্বল ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।

আটককৃতরা হলেন যশোরের চৌগাছা থানার ইন্দ্রপুর গ্রামের নবিছদ্দি’র ছেলে শাহিন আলম (৩০) এবং একই থানার গয়রা গ্রামের মন্টু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৪)।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, উদ্ধারকৃত চোরাচালান মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান চক্র দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান পণ্যসহ দুই আসামি আটক

আপডেট: ০৮:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫