০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরে পুনাক সভানেত্রীর পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ৬৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফরোজা হেলেন যশোর পরিদর্শন করেছেন। এ উপলক্ষে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি যশোর জেলা পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর কার্যালয় পরিদর্শন করেন। পরে পুনাক, যশোরের আয়োজনে ২৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন। তিনি শীতার্তদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং ২৫০ জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পুনাকের চলমান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর-এর সভানেত্রী নওরিন মুন্না।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাকের সমাজকল্যাণ সম্পাদিকা শামীম আক্তার শরফুদ্দিন (শম্পা), যুগ্ম সাধারণ সম্পাদিকা ওয়াহিদা ওহাব, দপ্তর সম্পাদিকা ফেরদৌসী খানম (জুই)সহ কেন্দ্রীয় পুনাকের সদস্যবৃন্দ এবং যশোর জেলা পুনাকের অন্যান্য সদস্যরা।

শীতবস্ত্র পেয়ে উপকৃতরা পুনাকের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

যশোরে পুনাক সভানেত্রীর পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

আপডেট: ০৮:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫