০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৭৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় ১৩ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির ওষুধ উইনসেরেক্স (WINCEREX) সিরাপ ও ৬ বোতল কফ রিলিফ (KUF RELIEF) সিরাপ জব্দ করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি কর্তৃক শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়।

আটক ব্যক্তি যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কানাইখাল পাড়ার বাসিন্দা রমজান আলীর ছেলে হাবিবুর রহমান (২৫)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সাফল্য অর্জিত হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকসহ আটক-১

আপডেট: ০৮:৩৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫