০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নড়াইলে বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ৬৫

নড়াইল প্রতিনিধিঃ বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে এবং নড়াইল-২ ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষের মনোনয়ন দেওয়ায় কৃষক দলের খুলনা বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক ও নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্তর নেতৃত্বে নড়াইলে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বিএনপির ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে পুরাতন টার্মিনাল থেকে ৫শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে মালিবাগ-ধোপাখোলা–রুপগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুরাতন টার্মিনালে মুক্ত মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ বিশ্বাস, নড়াইল নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খাঁন, জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কাজী আবুল বাশার, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছা সেবকদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্স প্রমূখ।

Please Share This Post in Your Social Media

নড়াইলে বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট: ০৬:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫