১১:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য জব্দ ও মাদক জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৬২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকা থেকে ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, শাল চাদর এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১,১৭,০০০ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, অন্যান্য চোরাচালান মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসারে কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী গণমাধ্যমকে জানান, “দীর্ঘদিন ধরেই মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করতে সীমান্ত এলাকায় আমাদের গোপনীয় তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় আমাদের ব্যাটালিয়ন নিয়মিতভাবে অভিযান চালিয়ে সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য জব্দ ও মাদক জব্দ

আপডেট: ১০:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫