১১:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নাভারণে ছাত্রদলের “২৫ টাকায় হাট”

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৫৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় নাভারণ কলেজ ছাত্রদলের আয়োজন করা হয়েছে “২৫ টাকায় হাট”।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় নাভারণ কলেজ গেটের সামনে অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে নামমাত্র মূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজার।

হাটে শতাধিক পরিবারের জন্য ২৫ টাকায় বিভিন্ন সবজি সরবরাহ করা হয়। স্বল্প মূল্যে পণ্য পেয়ে সাধারণ মানুষ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু, এম এম কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রিয়াজ হোসেন, নাভারণ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল হোসেন, রকিব উদ্দিন রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রোহানুর রহমান প্রান্ত, দপ্তর সম্পাদক আরজু হাসান অপু, প্রচার সম্পাদক হাসিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রহমান শাওন, তৌফিক আক্তার, নাভারণ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, সদস্য জুয়েল হোসেন, বিল্লাল হোসেনসহ উপজেলা ছাত্রদলের নেতা কুরবান হোসেন, টুটুল হোসেন, আশরাফুল রোজান, রিয়াজ, সজিব, আইয়াজ, সোহেল ও সাব্বির প্রমুখ।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা এবং স্থানীয়দের মধ্যে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা প্রকাশ করা লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নাভারণে ছাত্রদলের “২৫ টাকায় হাট”

আপডেট: ১০:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫