১১:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৭৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ঘিবা বিওপির নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ২নং ঘিবা গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে মাথায় বস্তা নিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি পরিলক্ষিত হলে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৪৩ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম বাবু (২৯)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। উদ্ধারকৃত গাঁজা ও মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য এক লাখ ৬০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে গাঁজা ও অন্যান্য আলামতসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

আপডেট: ১২:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫