১১:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান মালিকবিহীন চোরাচালানী পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৬০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টসংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, শাল-চাদর, পান মসলা ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৭ হাজার ৩৫০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনার আলোকে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার চক্র দমনে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত চোরাচালান মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান মালিকবিহীন চোরাচালানী পণ্য জব্দ

আপডেট: ১১:২২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫