১১:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোর-২ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন এবি পার্টির রিপন মাহমুদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ৫৩

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ। বুধবার (২৪ ডিসেম্বর) চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

রিপন মাহমুদ বলেন, এবি পার্টির সমস‍্যা সমাধানের রাজনীতির মাধ্যমে আমরা নাগরিকদের জন‍্য কল্যাণমূলক রাষ্ট্র তৈরির জন‍্য কাজ করবো। নাগরিকদের সমস‍্যা চিহ্নিত করা, পলিসি তৈরি করা, দুর্নীতি বন্ধ করা, সরকারী উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করা সহ জনগণের কন্ঠস্বর হিসেবে জাতীয় সংসদে দৃঢ় ভূমিকা রাখার জন‍্য নির্বাচন করবো। এসময় তার সাথে উপস্থিত ছিলেন এবি পার্টির চৌগাছা উপজেলা আহ্বায়ক কমিটির সমন্বয়ক মেহেদী হাসান শিপলু সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

যশোর-২ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন এবি পার্টির রিপন মাহমুদ

আপডেট: ০৬:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫