০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৪১

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন শাহজাদপুর ও আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিদেশি মদ, ভারতীয় WINCEREX কফ সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার ১০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, জব্দকৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে উদ্ধারকৃত চোরাচালান মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১১:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫