০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোর-২ আসনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ৬১

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৬ যশোর-২ (ঝিকরগাছা – চৌগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোছাঃ সাবিরা সুলতানা (মুন্নি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টায় সাবিরা নাজমুল মুন্নীর সাথে ধানের শীষ প্রতীক মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অন্যদিকে বেলা ১২টা ২০ মিনিটে ডাঃ মোসলেউদ্দিন ফরিদ এর পক্ষে দাঁড়িপাল্লা প্রতিকের মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ, ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, চৌগাছা উপজেলা নায়েবে আমির নুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

যশোর-২ আসনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

আপডেট: ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫