বাঘারপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৬:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ১২৮

সাঈদ ইবনে হানিফ ঃ প্রবাসীদের অবদান ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে, যশোরের বাঘারপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল, সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। সভায় প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদান, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসীদের অধিকার সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, বাঘারপাড়া থানার এসআই পলাশ মিয়া, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, ব্র্যাকের কর্মকর্তা বৈশাখী মল্লিকসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।






















