০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঝিকরগাছায় মহান বিজয় দিবসে এসিল্যান্ড কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়নি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৬৯

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে সারাদেশে যখন রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও নানা কর্মসূচি পালিত হচ্ছে, ঠিক সেই সময় যশোরের ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় জনমনে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিজয় দিবসের সকালে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগনে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও এসিল্যান্ড কার্যালয়ে কোনো জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা ছিল না। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয়দের অভিযোগ, মহান বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিন সরকারি সকল দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক হলেও একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়ে এ ধরনের অবহেলা অনভিপ্রেত ও দুঃখজনক।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের দাবি, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় এই অবহেলার জন্য দায়ীদের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় মহান বিজয় দিবসে এসিল্যান্ড কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়নি

আপডেট: ০৫:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫