ঝিকরগাছায় উপজেলা জামায়াতের গণজমায়েত অনুষ্ঠিত
- আপডেট: ০৭:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৪৫

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টারঃ ঝিকরগাছায় উপজেলা জামায়াতের উদ্যোগে শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় পৌরসদরের বি.এম. হাইস্কুল মাঠ প্রাঙ্গণে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি বলেন, সমান অধিকারের ভিত্তিতে সুশাসন, সন্ত্রাসমুক্ত পরিবেশ এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা দলীয় প্রতিশ্রুতি।
গণজমায়েতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আবু সাদেক কায়েম। তিনি ন্যায়, ইনসাফ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সতর্ক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন। গণজমায়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, সদর আমীর অধ্যক্ষ শামসুজ্জামান এবং পশ্চিম জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন শার্শা-১ আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৩ আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, মাস্টার কামাল আহম্মেদ, যশোর শহর সেক্রেটারি ইমরান হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আলমগীর কবির, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হকসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা নেত্রীও অংশগ্রহণ করেন।





















