জনসংখ্যার অর্ধেক নারী, তাদের অংশ গ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়. নিপুণ রায়
- আপডেট: ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৩৮

মাগুরা, প্রতিনিধিঃ মাগুরাতে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার বিষয়োক আলোচনা অনুষ্ঠান শনিবার বিকাল ৩ টায় মাগুরা শহরের নোমানি ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান এর পক্ষে তারা ধানের শীষে ভোট প্রার্থনা করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান।আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি এ্যাড. নেওয়াজ হালিমা আরলী। এ সময় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানের পরিচালনা করেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী। তিনা বিএনপির নারীর ক্ষমতায়ের উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন, জনসংখ্যার অর্ধেক নারী তাই নারীকে ক্ষমতার বাহিরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না।



























